গ্র্যামি জিতলেন ধর্মগুরু দালাই লামা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় অনুষ্ঠিত হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি পুরস্কার। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় বিজয়ীদের নাম

2026-02-02T19:41:51+00:00
2026-02-02T19:41:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গ্র্যামি জিতলেন ধর্মগুরু দালাই লামা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম 
তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। ছবি : সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় অনুষ্ঠিত হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি পুরস্কার। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। আন্তর্জাতিক সংগীতের মঞ্চে এবারের আসরে নজর কেড়েছেন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।

সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামার নাম উঠে এসেছে। 

তার শান্তির বাণী এবং শাস্ত্রীয় সংগীতের সংমিশ্রণে তৈরি ‘মেডিটেশন: দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা’ শিরোনামের অডিও বুকটির জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। তবে মঞ্চে তিনি উপস্থিত না থাকলেও তার হয়ে পুরস্কার গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট।


এসময় রুফাস জানান, দলাই লামার সঙ্গে দয়া, মমতা ও আত্মচিন্তার বার্তাভিত্তিক কাজ করতে পেরে আমি সত্যিই ধন্য। এ থেকে বড় সম্মান আর কী হতে পারে। 

একনজরে প্রধান বিজয়ীদের তালিকা

অ্যালবাম অব দ্য ইয়ার : ডেবি তিরার মাস ফটোস (ব্যাড বানি)

রেকর্ড অব দ্য ইয়ার : লুথার (কেনড্রিক লামার ও এসজেডএ)

সং অব দ্য ইয়ার : ওয়াইল্ড ফ্লাওয়ার (বিলি আইলিশ)

সেরা নতুন শিল্পী : অলিভিয়া ডিন

সেরা পপ ভোকাল অ্যালবাম : মেহেম (লেডি গাগা)

সেরা র‍্যাপ অ্যালবাম : জিএনএক্স (কেনড্রিক লামার)

সেরা রক অ্যালবাম : নেভার এনাফ (টার্নস্টাইল)

সেরা মিউজিক ভিডিও : এনজাইটি (ডোয়েচি)

সেরা অডিও বুক ও বর্ণনা : মেডিটেশন (দালাই লামা)

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   গ্র্যামি পুরস্কার  ধর্মগুরু  দালাই লামা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: