কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে গড়ার অঙ্গীকার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

সারাদেশ

২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বিজয়ী হলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা

2026-02-02T20:03:13+00:00
2026-02-02T20:06:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে গড়ার অঙ্গীকার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৮:০৬ পিএম  (ভিজিট : ১৫৪)
পথসভায় কথা বলছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ছবি : সংগৃহীত
২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, বিজয়ী হলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কাপ্তাইকে মৌজা হিসেবে ঘোষণা করার জন্য সবকিছু করা হবে। এ ছাড়া কাপ্তাইয়ের যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেখানে উন্নয়ন করা হবে। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন, কাপ্তাই ইউনিয়ন এবং ওয়াগগা ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। পথসভায় তিনি ধানের শীষের প্রতীকে ভোট প্রার্থনা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান।

 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সচিব মামুনুর রশিদ, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য দিলদার হোসেনসহ জেলা এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এফআর


  বিষয়:   রাঙামাটি  কাপ্তাই  মডেল উপজেলা  অঙ্গীকার  অ্যাডভোকেট দীপেন দেওয়ান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: