আওয়ামী লীগের সহযোগিতায় প্রচারণায় হামলা করছে বিএনপি : এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগিতায় প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক

2026-02-02T20:15:15+00:00
2026-02-02T20:16:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগের সহযোগিতায় প্রচারণায় হামলা করছে বিএনপি : এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৮:১৬ পিএম
আওয়ামী লীগের সহযোগিতায় প্রচারণায় হামলা করছে বিএনপি : এনসিপি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগিতায় প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশব্যাপী হামলার ধরন (প্যাটার্ন) বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দলই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

এ সময় দলটির পক্ষ থেকে সাম্প্রতিক আটটি ঘটনা উল্লেখ করে সিইসি বরাবর অভিযোগ দেওয়া হয়। 


এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির অভিযোগ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন তার বক্তব্যে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপের কথা উল্লেখ করেছেন। এতে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। 

একইসঙ্গে, গত ৩১ জানুয়ারি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফসংক্রান্ত তারেক রহমানের বক্তব্যের রেশ ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগী হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ জানানো হয়।

সময়ের আলো/আআ



  বিষয়:   আওয়ামী লীগ  সহযোগিতা  প্রচারণা  হামলা  বিএনপি  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: