তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় সাইবার বুলিং নিয়ে উদ্বেগ জাইমা রহমানের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বনানীর ডিওএইচএস খেলার

2026-02-02T19:42:48+00:00
2026-02-02T19:44:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় সাইবার বুলিং নিয়ে উদ্বেগ জাইমা রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৭:৪৪ পিএম
তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমান। সংগৃহীত ছবি
অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বনানীর ডিওএইচএস খেলার মাঠে তরুণদের সঙ্গে এক চায়ের আড্ডায় তিনি নানা বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলেও এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম এ চায়ের আড্ডার আয়োজন করে। আড্ডায় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তরুণদের ভাবনা, সমস্যা ও স্বপ্ন বিষয়ে জানতে চান তিনি।

দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে জাইমা রহমান বলেন, সব মানুষেরা যেন দেশ গড়ার কাজে অংশ নিতে পারে সে রকম প্লাটফর্ম দেওয়া প্রয়োজন।


এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে জাইমা রহমান বলেন, প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষা ব্যবস্থা থাকা উচিত।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যাসহ নানা বিষয়।

সব শেষে আগামীতে আবারও একইরকম আড্ডায় বসার প্রতিশ্রুতি দেন আমন্ত্রিত অতিথিদের।

সময়ের আলো/আআ


  বিষয়:   তরুণ  চা-আড্ডা  সাইবার বুলিং  উদ্বেগ  জাইমা রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: