পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জহির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবির’ মাধ্যমে ভাড়া দেওয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ

2026-10-20T23:26:35+00:00
2026-10-20T23:26:35+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জহির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৬ পিএম 
আবদুল্লাহ আল জহির। সংগৃহীত ছবি
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবির’ মাধ্যমে ভাড়া দেওয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বাড়িটির মালিক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে। পরে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট শাখায় সংযুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে প্রকাশিত এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটিতে সরাসরি সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।    

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিপিএম-সেবা ও পিপিএম (বার) পদকপ্রাপ্ত পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দিষ্ট শাখায় সংযুক্ত রাখা হলো। জনস্বার্থে জারি করা এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।   

এর আগে মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১ এ অবস্থিত অতিরিক্ত ডিআইজি জহিরের মালিকানাধীন আড়াই তলার ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।


বাসাবাড়ি স্বল্পমেয়াদে ভাড়ার বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবির’ মাধ্যমে সেখানে নিয়মিত ডিজে পার্টি, অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক বিক্রির অভিযোগের ভিত্তিতে রেড দেয় ডিবি।

উক্ত অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১ জন আফগান নাগরিকসহ মোট ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। একই সাথে বাড়িটির ভেতর থেকে উদ্ধার ও জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ, ইয়াবা, গাঁজাসহ মাদকসেবনের নানা সরঞ্জামাদি।

নিজের মালিকানাধীন বাসায় এমন বড় ধরনের ডিবি অভিযান এবং অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার বিষয নিয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের সরাসরি বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   পুলিশ হেডকোয়ার্টার  অতিরিক্ত ডিআইজি  জহির 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: