‘দাঁড়িপাল্লা বিজয়ী হলে নিজামী হত্যার বিচার হয়ে যাবে’

পাবনা প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে জামায়াতের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী হত্যার বিচার হয়ে যাবে বলে

2026-02-02T20:29:44+00:00
2026-02-02T20:29:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘দাঁড়িপাল্লা বিজয়ী হলে নিজামী হত্যার বিচার হয়ে যাবে’
নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম 
নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত প্রার্থী নাজিবুর রহমান মোমেন। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে জামায়াতের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী হত্যার বিচার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনে প্রার্থী নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে নিজ নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

নাজিবুর রহমান বলেন, বলা হয়, আমি নাকি আমার পিতা শহিদ মাওলানা মতিউর রহমান নিজামী হত্যার প্রতিশোধ নিতে সাঁথিয়ায় এসেছি। আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে আমার পিতা হত্যার বিচার হয়ে যাবে।

জামায়াতের এ প্রার্থী অভিযোগ করে বলেন, রাজাকার, রাজাকার বলে আবার সেই পুরোনো ফ্যাসিবাদী চর্চায় ফিরতে চাচ্ছে প্রতিপক্ষ বন্ধুরা। ভোটকেন্দ্র দখল নেয়া হবে বলে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তারা ভুলে গেছেন, এই ফর্মুলা আর দেশের মানুষ গ্রহণ করে না। ২৪ এর আন্দোলনে রক্তচক্ষু উপেক্ষার মধ্য দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে দেশের মানুষ এই ভয় দূর করেছে।


ভোট দাবি করে নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, আমার পিতা নিজামী সাহেব এই এলাকার এমপি ও মন্ত্রী ছিলেন। তিনি দলমতের ঊর্ধ্বে সবার পাশে ছিলেন। দেশের সবচেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই সাঁথিয়াকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। তার হয়ে আমি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। 

জনসভায় সাঁথিয়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলনা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, শুরা সদস্য কামরুজ্জামান বকুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর
  বিষয়:   পাবনা  নিজামীপুত্র  ব্যারিস্টার নাজিবুর রহমান  দাঁড়িপাল্লা  বিজয়ী  নিজামী  হত্যা  বিচার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: