ইডিসিএলের এমডি সামাদ ও পেট্রোবাংলার রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকা পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম এবং রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক

2026-02-02T20:45:19+00:00
2026-02-02T20:45:19+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
ইডিসিএলের এমডি সামাদ ও পেট্রোবাংলার রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম 
প্রতীকী ছবি
দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকা পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলাম এবং রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পিয়াস পাল অভিযোগ সংশ্লিষ্ট রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অন্যদিকে, দুদকের সরকারি পরিচালক নুরুল ইসলাম সামাদ মৃধার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

অনুসন্ধানে জানা যায়, এমডি মো. আ. সামাদ মৃধা ইডিসিএলের বিভিন্ন ক্রয়ে কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। এখন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট সামাদ মৃধা কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করে বিদেশ পাচার করে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তার বিদেশ গমন রহিত করা হয়।


রফিকুল ইসলামের অভিযোগে বলা হয়, বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ, পুনঃ: সংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুতসংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। রফিকুল ইসলাম দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

অন্যদিকে, সামাদ মৃধার আবেদনে বলা হয়, পারস্পরিক যোগসাজশে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দলের নেতৃত্বে অনুসন্ধান চলমান রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইডিসিএল  এমডি  সামাদ  পেট্রোবাংলা  দেশত্যাগ  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: