রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এরই মধ্যে ৪৪তম, ৪৫তম অথবা উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ

2026-02-02T20:56:23+00:00
2026-02-02T20:56:23+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা এরই মধ্যে ৪৪তম, ৪৫তম অথবা উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনায় সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা আগের বিসিএসগুলোতে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রার্থীদের আগামী ৫ ফেব্রুয়ারির সকাল ১০টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের গুগল ফরমটি পূরণ করতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

সময়ের আলো/এআর


  বিষয়:   ক্যাডার  বিসিএস  নির্দেশনা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: