জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে কর্মজীবী নারীদের ‘ঝাড়ু মিছিল’

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী বক্তব্যের’ অভিযোগ তুলে পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘ঝাড়ু মিছিল’ ও বিক্ষোভ সমাবেশ করেছে

2026-02-02T22:15:19+00:00
2026-02-02T22:15:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে কর্মজীবী নারীদের ‘ঝাড়ু মিছিল’
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম 
জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে কর্মজীবী নারীদের ‘ঝাড়ু মিছিল’। ছবি : সময়ের আলো
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী বক্তব্যের’ অভিযোগ তুলে পঞ্চগড়ের বোদা উপজেলায় ‘ঝাড়ু মিছিল’ ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় কর্মজীবী নারীরা। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কয়েকশ কর্মজীবী নারী ও সাধারণ গৃহিণী এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বোদা বাজারের ধানহাটি এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় নারীরা হাতে ঝাড়ু নিয়ে জামায়াত আমিরের কথিত বক্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে পুনরায় ধানহাটি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, বাংলাদেশের ইতিহাস ও প্রতিটি জাতীয় আন্দোলনে নারীরা ঘরে-বাইরে সমানভাবে অবদান রেখে চলেছেন। উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের এই সক্রিয় ভূমিকা থাকার পরও তাদের নিয়ে কুরুচিপূর্ণ বা বিদ্বেষমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সংকীর্ণ ও নারীবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ।


বক্তারা আরও বলেন, জামায়াত আমিরের পক্ষ থেকে ওই বক্তব্যটিকে ‘আইডি হ্যাক’ হওয়ার ঘটনা বলে দাবি করা হচ্ছে। তবে সাধারণ মানুষ এটি বিশ্বাস করে না। যদি সত্যিই আইডি হ্যাক হয়ে থাকে, তবে তার অকাট্য প্রমাণ জনগণের সামনে তুলে ধরতে হবে। 

অন্যথায় এ ধরনের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান আন্দোলনকারী নারীরা।

বিক্ষোভ মিছিলে বোদা উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মজীবী নারী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   পঞ্চগড়  জামায়াত আমির  বক্তব্য  প্রতিবাদ  কর্মজীবী নারী  ঝাড়ু মিছিল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: