হান্নান মাসউদ পাশে ২০১৭ ব্যাচের বন্ধুরা, উপহার দিলেন ১০ লাখ টাকা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের সঙ্গে মতবিনিময় করেছেন তার এসএসসি ব্যাচের বন্ধুরা। এসময় নির্বাচনি

2026-02-02T23:41:18+00:00
2026-02-02T23:41:18+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হান্নান মাসউদ পাশে ২০১৭ ব্যাচের বন্ধুরা, উপহার দিলেন ১০ লাখ টাকা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম 
হান্নান মাসউদ পাশে ২০১৭ ব্যাচের বন্ধুরা, উপহার দিলেন ১০ লাখ টাকা। ছবি : সময়ের আলো
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদের সঙ্গে মতবিনিময় করেছেন তার এসএসসি ব্যাচের বন্ধুরা। এসময় নির্বাচনি ব্যয়ের জন্য এসএসসি ২০১৭ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে তাকে ১০ লাখ টাকা উপহার দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়া উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। 

Advertisement
অনুষ্ঠানে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুল হান্নান মাসউদ বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণ সমাজকে সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব।

এ সময় নির্বাচিত হলে হাতিয়ার শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন হান্নান মাসউদ। 

অনুষ্ঠানের একপর্যায়ে, ২০১৭ ব্যাচের পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের বন্ধু ও সহপাঠীরা নির্বাচনি প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ১০ লাখ টাকার একটি চেক তার হাতে তুলে দেন। 


২০১৭ ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহি হৃদয় বলেন, আবদুল হান্নান মাসউদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে হাতিয়ার উন্নয়ন আরও গতিশীল হবে। এই বিশ্বাস থেকেই আমরা তরুণরা তার পাশে দাঁড়িয়েছি। স্বচ্ছ রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আস্থার জায়গা থেকেই এই সহযোগিতা প্রদান করা হয়েছে। আমাদের এই সহায়তা হাতিয়ার উন্নয়নে একটি বিনিয়োগ।

অনুষ্ঠানে ২০১৭ সালে এসএসসি ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এফআর
  বিষয়:   নোয়াখালী  হাতিয়া  হান্নান মাসউদ  ২০১৭ ব্যাচ  বন্ধু  উপহার  টাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: