রোজায় ৪৮ স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীসহ দেশের

2026-02-03T11:28:08+00:00
2026-02-03T11:28:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রোজায় ৪৮ স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ এএম 
রাজধানীসহ দেশের ৪৮টি স্থানে ন্যায্যমূল্যের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে মিলবে এসব পণ্য। সংগৃহীত ছবি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীসহ দেশের ৪৮টি স্থানে ন্যায্যমূল্যের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং বাজারদর স্থিতিশীল রাখতে করণীয় নির্ধারণে রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

সভায় সিদ্ধান্ত হয়, সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা সহজে পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে রমজানজুড়ে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত মূল্যে ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। 


এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ নেবেন।

ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে সচিবালয় এলাকা, খামারবাড়ি, মিরপুর, আজিমপুর, নয়াবাজার, উত্তরা, রামপুরা, হাজারীবাগ, মতিঝিল, বাড্ডা, বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, তেজগাঁও ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা।

পরবর্তীতে স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থায়ী স্পট নির্ধারণ করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।


/ইউএমএইচ

  বিষয়:   রোজা  মাংস  দুধ ও ডিম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: