শবেবরাতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সমাজের সার্বিক শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা

2026-02-03T12:29:44+00:00
2026-02-03T12:29:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
শবেবরাতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : ফেসবুক
পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সমাজের সার্বিক শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বাণীতে তিনি শবেবরাতের তাৎপর্য তুলে ধরে বলেন, শাবান মাসের এই মহিমান্বিত রাত নাজাত ও মুক্তির প্রতীক। বরাত শব্দের অর্থই হলো মুক্তি, আর এই রজনীর ফজিলত ও গুরুত্ব অপরিসীম।

তারেক রহমান বলেন, শবেবরাতের রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য রহমত ও করুণার দুয়ার উন্মুক্ত করে দেন। এই পবিত্র রাত রমজান মাসের আগমনী বার্তাও বহন করে, যা মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও প্রস্তুতির সময়।
আরও পড়ুন

তিনি আরও বলেন, এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ভুল-ত্রুটি ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এমন নেক আমলে আত্মনিয়োগ করেন, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা সম্ভব। শবেবরাত নাজাত লাভের এক অনন্য সুযোগ, যখন বিশ্বাসীরা সব ধরনের অনাচার ও অপবিত্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে যদি আমরা মানবতার বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ বজায় রাখতে পারি, তবে এই মহিমান্বিত রাতে করা আমাদের দোয়া নিশ্চয়ই কবুল হবে।

তিনি বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করার আহ্বান জানান।

বাণীর শেষাংশে তারেক রহমান পবিত্র শবেবরাত উপলক্ষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম বিশ্বের অব্যাহত উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন।

এএডি/


  বিষয়:   তারেক রহমান  নতুন বাংলাদেশ  গণতন্ত্র  প্রত্যাবর্তন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: