‘মুস্তাফিজ ইস্যু ও বর্তমান বিশৃঙ্খলার জন্য ভারত দায়ী’

নিজস্ব প্রতিবেদক

খেলা

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এবং এর জেরে সৃষ্ট আন্তর্জাতিক অস্থিরতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে

2026-02-03T13:59:36+00:00
2026-02-03T13:59:36+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলা
‘মুস্তাফিজ ইস্যু ও বর্তমান বিশৃঙ্খলার জন্য ভারত দায়ী’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ২৩১)
বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এবং এর জেরে সৃষ্ট আন্তর্জাতিক অস্থিরতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে দায়ী করেছেন আইসিসির সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউল হাসান বার্নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় বার্নি বলেন, বিসিসিআই যদি বিষয়টি আরও বিচক্ষণতা ও কৌশলের সঙ্গে পরিচালনা করত, তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হতো।

তার মতে, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বিসিসিআইয়ের প্রকাশ্য অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বার্নি বলেন, বিষয়টি প্রকাশ্যে না এনে নীরবে ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় ছাড়ার নির্দেশ দেওয়া হলে এত বড় প্রতিক্রিয়া সৃষ্টি হতো না।
আরও পড়ুন

তিনি আরও বলেন, বিসিসিআইয়ের ওই প্রকাশ্য ঘোষণার পর বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সামনে আসে। এর ফলেই বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়।

এই ঘটনার রেশ ধরে পাকিস্তান সরকারও ভারতের বিপক্ষে তাদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়, যা পুরো টুর্নামেন্টকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

বার্নির ভাষ্য অনুযায়ী, ৩ জানুয়ারি বিসিসিআইয়ের দেওয়া ওই বিবৃতিই মূলত পুরো পরিস্থিতিকে অশান্ত ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। তিনি বলেন, কখনও কখনও দায়িত্বশীল অবস্থানে থাকা সংস্থাগুলোর বক্তব্য ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকট তৈরি করতে পারে।

এএডি/


  বিষয়:   মুস্তাফিজ  বিশৃঙ্খলা  ভারত  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: