জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা : আলী রীয়াজ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনাদের সামনে যে কাগজের বই জুলাই জাতীয় সনদ হিসেবে মুদ্রিত অবস্থায় পৌঁছে

2026-02-03T14:22:19+00:00
2026-02-03T14:29:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা : আলী রীয়াজ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ২:২৯ পিএম  (ভিজিট : ১৯৯)
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ছবি : সময়ের আলো
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনাদের সামনে যে কাগজের বই জুলাই জাতীয় সনদ হিসেবে মুদ্রিত অবস্থায় পৌঁছে দেয়া হয়েছে সেগুলো কালো কালিতে ছাপা। কিন্তু এর প্রত্যেকটা অক্ষর এদেশের রক্ত দিয়ে লেখা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত ‘সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত’ মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

জুলাই শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, তারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে চাননি, তারা চেয়েছিলেন একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র। সেই ঋণের স্বীকৃতিই হলো ‘জুলাই জাতীয় সনদ’।

তিনি বলেন, আমাদের কি কোন দায় নেই? আজ যে আমরা এখানে কথা বলতে পারছি, তার ঋণ স্বীকার করবো না? সেই ঋণেরই স্বীকৃতি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এটি রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি, বিভিন্ন রকম সংগঠন, গোষ্ঠী, ব্যক্তি-সকলের সঙ্গে আলোচনা করে তৈরি হয়েছে। আমি যখন জুলাই জাতীয় সনদের বইটা খুলি, আমি শুধু সন্তান হারা মায়ের আর্তনাদ শুনতে পাই। 

তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রেক্ষাপট তুলে ধরেন। ভবিষ্যতে যেন আর কোন ‘এক ব্যক্তির শাসন’ বাংলাদেশে ফিরে না আসে সেই ব্যবস্থা জুলাই সনদে আছে উল্লেখ করে বলেন, সকলেই জানেন তিনটি কথিত নির্বাচনের নামে বাংলাদেশে যে তামাশা হয়েছে, সেটি হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। সেটা সম্ভব হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে।


আলী রীয়াজ বলেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানে জরুরি অবস্থায় রাষ্ট্রকে ‘রাইট টু লাইফ’ ভায়োলেট করার ব্যবস্থা করে দেয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যদি ভবিষ্যতে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে হয়, তাহলে অভ্যন্তরীণ গোলযোগ বলে যে শব্দটা আছে, সেই অজুহাতে নাগরিকদের অধিকার, বিরোধী দলের অধিকার কেড়ে নেওয়া হয়, তা রাখা যাবে না। জরুরি অবস্থা জারি করতে হলে যে বৈঠকে সিদ্ধান্ত হবে, সেই বৈঠকে হতে হবে ক্যাবিনেটের বৈঠক। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল এবং তার নেতা বা নেত্রী থাকবেন তিনি অথবা তার একজন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে। 

এছাড়া, অনুষ্টানে তিনি সকলকে জুলাই সনদের পক্ষে কাজ করার আহ্বান জানান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জুলাইয়ে আহত ব্যক্তিগণসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।

/ইউএমএইচ


  বিষয়:   আলী রীয়াজ  জুলাই সনদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: