‘ভোট দেবো, তবে চাঁদাবাজি, বৈষম্য দূর করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে বাড্ডা-রামপুরাসহ সারাদেশ থেকে

2026-02-03T14:44:24+00:00
2026-02-03T14:44:24+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
‘ভোট দেবো, তবে চাঁদাবাজি, বৈষম্য দূর করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ১২৫)
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ভোট দেওয়ার শর্ত হিসেবে বাড্ডা-রামপুরাসহ সারাদেশ থেকে চাঁদাবাজি ও সব ধরনের বৈষম্য দূর করার শর্ত দিয়েছেন এক নারী ভোটার। জবাবে নাহিদ ইসলামও জয়ী হলে চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক কারবার বন্ধের অঙ্গীকার জানিয়েছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যবাড্ডা আদর্শনগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় ভোট চাইতে গেলে এমন শর্ত দেন এক নারী ভোটার। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। 


এসময় নাহিদ ইসলাম বলেন, শাপলা কলি মার্কায় এবার ভোটটা দিয়েন। আমি এই এলাকার সন্তান। শেষে তিনি ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। 


/ইউএমএইচ


  বিষয়:   নির্বাচন  নাহিদ ইসলাম  চাঁদাবাজি  বৈষম্য 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: