নির্বাচনী ব্যানার ছেঁড়ায় যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি গ্যাস

2026-02-03T15:42:40+00:00
2026-02-03T23:37:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
নির্বাচনী ব্যানার ছেঁড়ায় যা বললেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ১১:৩৭ পিএম
তাসনিম জারা। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি গ্যাস সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়ায় এমপির সুপারিশ ও কোটা বাতিলসহ ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি অভিযোগ করেন, তার প্রচারণায় ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিঁড়ে ফেলেছে। একই জায়গায় তার প্রতীক ফুটবলের পরিবর্তে অন্য প্রতীকের ব্যানার টানানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে তাসনিম জারা বলেন, যেসব স্থানে তার ব্যানার টানানো ছিল, সেসব জায়গায় এখন অন্য প্রার্থীদের ব্যানার দেখা যাচ্ছে, যা এলাকার বাসিন্দারাও লক্ষ্য করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে আবারও সাদাকালো কাপড়ের ব্যানার টানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন

বিপক্ষ প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ব্যানার ছেঁড়ার এই রাজনৈতিক সংস্কৃতি পরিহার করা উচিত। মানুষের সামনে সৎ ও স্বচ্ছ রাজনীতির কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেস্ট রাজনীতি এককভাবে সম্ভব নয়- নেতাকর্মীদেরও সৎ হতে হয়।

তাসনিম জারা আরও বলেন, দলীয় নেতাদের উচিত নিজ নিজ কর্মীদের নিয়ন্ত্রণে রাখা, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু থাকে।

এএডি/
  বিষয়:   তাসনিম জারা  এনসিপি  নির্বাচন  ব্যানার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: