৮০০ টাকার খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা অভিনয়ের গণ্ডি পেরিয়ে ব্যবসায়িক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’

2026-02-03T15:57:32+00:00
2026-02-03T15:57:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
৮০০ টাকার খিচুড়ি বিক্রি করছেন অভিনেত্রী মালাইকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম 
অভিনেত্রী মালাইকা আরোরা। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা অভিনয়ের গণ্ডি পেরিয়ে ব্যবসায়িক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ সম্প্রতি আলোচনায় এসেছে- তবে সাজসজ্জা নয়, বরং খাবারের দামের কারণে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে রেস্তোরাঁটির এক প্লেট খিচুড়ির দাম। সাধারণ মশলা খিচুড়ির মূল্য রাখা হয়েছে ৫৫০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকার কাছাকাছি।

মুম্বাইয়ের প্রায় ৯০ বছর পুরোনো একটি পর্তুগিজ বাংলোতে স্থাপিত এই রেস্তোরাঁটি প্রায় আড়াই হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত। মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খান যৌথভাবে এর মালিকানা ভাগ করে নিয়েছেন।

স্বাস্থ্যসচেতন জীবনধারার জন্য পরিচিত মালাইকার রেস্তোরাঁর মেনুতেও গুরুত্ব পেয়েছে পুষ্টিকর ও হেলদি খাবার। তবে সেই সঙ্গে খাবারের দামও তুলনামূলকভাবে বেশ উঁচু। মেনু অনুযায়ী, অ্যাভোকাডো টোস্টের দাম ৬২৫ রুপি, বিশেষ সালাদের দাম ৭২০ রুপি এবং লুধিয়ানার বাটার চিকেন পাওয়া যাচ্ছে ৭৫০ রুপিতে।
আরও পড়ুন

পানীয়ের ক্ষেত্রেও দামের চমক কম নয়। এক বোতল সাধারণ পানির দাম রাখা হয়েছে ৩৫০ রুপি। চুল ও ত্বকের যত্নে উপকারী হিসেবে প্রচারিত বিট ও বেদানার এক গ্লাস পানীয়ের দাম ৪৫০ রুপি। পাশাপাশি এখানে রয়েছে প্রায় ২৯ হাজার রুপি দামের শ্যাম্পেন ও ককটেলও।

১০০ আসন বিশিষ্ট এই অভিজাত রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য ইতোমধ্যেই বলিউড তারকাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মালাইকা আরোরা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে যে ধরনের খাদ্যাভ্যাস মেনে চলেন, সেই ধারণার ওপর ভিত্তি করেই ‘স্কারলেট হাউজ’-এর মেনু তৈরি করা হয়েছে।

সব মিলিয়ে, হেলদি খাবার আর বিলাসী পরিবেশ- দুটোর মিশেলেই মালাইকার রেস্তোরাঁ এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  মালাইকা  বলিউড  অভিনয়  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: