জামায়াত নেতা রেজাউল হত্যা : স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে(৩৪) গ্রেফতার করেছে পুলিশ

2026-02-03T16:16:44+00:00
2026-02-03T16:16:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত নেতা রেজাউল হত্যা : স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম 
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। সংগৃহীত ছবি
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে(৩৪) গ্রেফতার করেছে পুলিশ (ডিবি)। 

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রুবেল উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে ও রেজাউল হত্যা মামলার ৫৫ নম্বর আসামি। স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা।

এদিকে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাতেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তারা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রুবেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এর আগে, জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে প্রধান আসামিসহ ৪০ জন আসামির আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।


আগাম জামিনের ঘটনায় বিকেলেই মামলার বাদী ও নিহতের স্ত্রী মারজিয়া শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আসামিদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়ার প্রতিবাদ জানান। আগাম জামিনের বিরুদ্ধে জামায়াত আপিল করবে বলেও জানানো হয়।

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় ৩০ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। 


/ইউএমএইচ



  বিষয়:   জামায়াত নেতা  রেজাউল  হত্যা  স্বেচ্ছাসেবক দল  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: