শুটার রহিম পাঁচ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় মো. রহিম ওরফে শুটার রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন

2026-02-03T16:30:34+00:00
2026-02-03T16:30:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
শুটার রহিম পাঁচ দিনের রিমান্ডে
স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম 
ফাইল ছবি
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় মো. রহিম ওরফে শুটার রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মুহাম্মদ আমিনুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। 

এদিন রিমান্ডের আবেদনে বলা হয়, এ মামলায় এর আগে গ্রেফতার হওয়া শুটার জিন্নাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সে জানায় যে, রহিমই ভিকটিমকে গুলি করেছে। এ ছাড়া, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ঘটনার সত্যতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার, মূল হোতাদের চিহ্নিতকরণ এবং অর্থ লেনদেনের উৎস সন্ধানে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। 


এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পশ্চিম তেজতুরী বাজারের হোটেল সুপার স্টারের পাশের গলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে মোসাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   শুটার রহিম  পাঁচ দিন রিমান্ড  স্বেচ্ছাসেবক দল নেতা  মোসাব্বির হত্যা 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: