সাংবাদিকের সঙ্গে পাইলটের বাগবিতণ্ডা, উত্তপ্ত বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ে সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট।সোমবার (৩

2026-02-03T17:39:43+00:00
2026-02-03T17:47:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
সাংবাদিকের সঙ্গে পাইলটের বাগবিতণ্ডা, উত্তপ্ত বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি
বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ে সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন উপস্থিত সাংবাদিকরা।

এ দিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান পাইলট। সম্প্রতি বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

বিসিবির মতে, নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে। এই ইস্যুতে প্রশ্ন করা হলেই বাঁধে বিপত্তি। 


সাংবাদিকদের প্রবেশে ‘নিরাপত্তা ঝুঁকি’ ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি। 

সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলেও মন্তব্য করেন পাইলট।

শেষ পর্যন্ত ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং ‘নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা’ হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা। সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা। 

সময়ের আলো/এআর


  বিষয়:   সাংবাদিক  পাইলট  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: