ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও

2026-02-03T17:43:05+00:00
2026-02-03T17:43:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২৬৬)
ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারইয়াম প্রেসে অভিযান চালায় লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। 


পরবর্তীতে জব্দকৃত সিল, মোবাইল ফোন ও কম্পিউটারসহ সোহেলকে থানায় নেওয়া হয়।

আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে সিলগুলো বানিয়েছেন তিন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন, সে বিষয়ে কিছু বলেননি ব্যবসায়ী সোহেল।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। 


এফআর


  বিষয়:   লক্ষীপুর  ভোট  সিল  ব্যবসায়ী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: