‘সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে’

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনে ভোট দিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী

2026-02-03T18:22:23+00:00
2026-02-03T18:23:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৬:২৩ পিএম  (ভিজিট : ১০৯)
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
নির্বাচনে ভোট দিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন। ১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমাদের সে লক্ষ্য অর্জিত হয়নি। তারপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যায়, তিনি গণতন্ত্রের প্রবর্তক। তবে দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। একাত্তরকে পিছিয়ে ফেললে আমরা আমাদের অস্তিত্বই হারিয়ে ফেলব।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।


ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আমাদের ভোটটা খুব সাবধানে দিতে হবে। ভোট একটা আমানত। আর এ আমানতের খেয়ানত করা যাবেনা। নির্বাচনে ভোট দিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে।


এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  সঠিক সিদ্ধান্ত  ব্যর্থ  দেশ  মির্জা ফখরুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: