নির্বাচনি প্রচারণায় গিয়ে স্বর্ণের রিং পেলেন হান্নান মাসউদের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নির্বাচনি গণসংযোগে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং উপহার পেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান

2026-02-03T18:26:07+00:00
2026-02-03T18:47:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনি প্রচারণায় গিয়ে স্বর্ণের রিং পেলেন হান্নান মাসউদের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৬:৪৭ পিএম
নির্বাচনি প্রচারণায় হান্নান মাসউদের স্ত্রী, উপহার পেলেন স্বর্ণের রিং। ছবি : সময়ের আলো
নির্বাচনি গণসংযোগে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং উপহার পেয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর ৭ নং ওয়ার্ডে আমির ডুবাইয়ের বাড়িতে গণসংযোগকালে স্থানীয়রা তাকে এ উপহার দেন।

এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, এ উপহার তার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তিনি বলেন, আমি হাতিয়ার মানুষের কাছে সারাজীবনের জন্য ঋণী হয়ে গেলাম। হাতিয়ার মানুষ অত্যন্ত ভালো। এই কয়েকদিনের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে, যা ভোলার নয়।


তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায় এবং নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমি যেখানেই কর্মসূচিতে যাচ্ছি, নারীদের ভূমিকা অপরিসীম। হাতিয়ার নারীরা এখন আর পিছিয়ে নেই। সুযোগ পেলে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করব, ইনশাল্লাহ।

এসময় নারীদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও কাজ করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন—এ বিষয়েও উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে।

এফআর


  বিষয়:   নোয়াখালী-৬  ১১ দলীয় জোট  প্রার্থী  হান্নান মাসউদ  নির্বাচনি প্রচারণা  হান্নান মাসউদের স্ত্রী  উপহার  স্বর্ণের রিং 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: