শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন তাদের নিয়ে মিডিয়াপাড়ায় কানাঘুষা থাকলেও আগে কেউ

2026-02-03T21:28:32+00:00
2026-02-03T21:50:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৯:৫০ পিএম
শাকিব খান ও নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন তাদের নিয়ে মিডিয়াপাড়ায় কানাঘুষা থাকলেও আগে কেউ কথা বলেননি এ বিষয়ে। অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন নুসরাত ফারিয়া।

শাকিবের সঙ্গে নিজের নাম জড়িয়ে চলা আলোচনা নিয়ে ফারিয়া বলেন, না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটা পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি। সবটাই কাজের জায়গা থেকেই।

প্রায় পাঁচ বছর আগে মুক্তি পাওয়া শাহেনশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর আর কোনো নতুন সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। কেন এই জুটির পুনরাবৃত্তি হয়নি— এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।

ফারিয়া বলেন, এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকে একবার বলেছিলাম, তিনি বলেছিলেন, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন তিনি নতুনদের সঙ্গে কাজ করছেন। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।


সাক্ষাৎকারে কারাগারে কাটানো সময়ের কথাও স্মরণ করেন নুসরাত ফারিয়া বলেন, জেলখানায় সবাই আমার সঙ্গে যে সহানুভূতি আর ভালোবাসা দেখিয়েছে, তা আমি ভাবতেও পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা আমি না খেয়েই ছিলাম। দেখেছি, মানুষজন লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে রুটি ভেঙে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে।

অভিনেত্রী আরও বলেন, আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছিল। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনও তাদের সঙ্গে দেখা হবে কি না, তাও জানি না।

সময়ের আলো/আআ



  বিষয়:   শাকিব  প্রেম  গুঞ্জন  নুররাত ফারিয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: