পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ বাংলাদেশি উন্নত জাতের শাকসবজির বীজ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি ৫৬) নীলফামারী ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন জোতহাসনা এলাকায় একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র সক্রিয় রয়েছে বলে জানাতে পারে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালায় বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের শিংরোড বিওপির একটি টহল দল।
অভিযান চলাকালীন সীমান্ত পিলার ৭৬৪/১২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় দুই হাজার ৮৭৮ প্যাকেট ডাটা ও লাউ শাকের বীজ উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত বীজের আনুমানিক সিজার মূল্য ৯২ হাজার ৮৮৮ টাকা।
এফআর