নাটোরের সিংড়ায় উপজেলায় একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামালসহ আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিংড়া থানার অফিসার ইনচার্জ আ. স. ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত ১টার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বকুলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামিহাল বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামালসহ আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়।
ওসি আব্দুন নূর জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আব্দুল্লাহকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এফআর