জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে অভিযোগ,

2026-02-04T00:37:00+00:00
2026-02-04T00:37:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ এএম 
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে অভিযোগ, অ্যাকাউন্টটি হ্যাক করতে ভারত থেকে ম্যালওয়ার ছাড়া হয়েছে।

বিষয়টি নিয়ে কিছুক্ষণের মধ্যে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

জামায়াতে ইসলামী জানায়, ঘটনার পরপরই অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে সংগঠনের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক রয়েছে।


জামায়াতে ইসলামী জানিয়েছে, এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে। অভিযোগের তালিকায় রয়েছে পুলিশ ও নির্বাচন কমিশন। পাশাপাশি বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী আরও জানায়, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দলটি ইতিবাচক, নীতিনিষ্ঠ ও জনকেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচির ওপরই মনোযোগী থাকবে।

এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে জামায়াত।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অ্যাকাউন্ট হ্যাক  জামায়াত  সেক্রেটারি জেনারেল  এক্স 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: