শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু

শেরপুর সংবাদদাতা

সারাদেশ

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই। মৃত্যুকালে তার বয়স

2026-02-04T04:37:00+00:00
2026-02-04T04:37:47+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু
শেরপুর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ এএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৪:৩৭ এএম
জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। পরে তাকে তাৎক্ষণিকভাবে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।


ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে তার ভাই মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শেরপুর  জামায়াত প্রার্থী  বাদল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: