২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বরিশাল ব্যুরো

সারাদেশ

দীর্ঘ ২০ বছর পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধান হওয়ার পর এটাই তার প্রথম বরিশাল সফর।

2026-02-04T06:10:15+00:00
2026-02-04T06:33:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ এএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৬:৩৩ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২০ বছর পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধান হওয়ার পর এটাই তার প্রথম বরিশাল সফর। এর আগে ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশাল সফর করেছিলেন। ওই দিন তিনি বরিশালের একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টার যোগে তিনি বরিশাল আউটার স্টেডিয়ামে অবতরণ করবেন। সেখান থেকে গাড়িবহরে করে তিনি সভাস্থল বেলস্ পার্কে যাবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য বিভাগীয় সফরের অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি তিনি দক্ষিণাঞ্চলে যাবেন। বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। তার আগমনে বরিশাল অঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন এক মেরূকরণ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বাংলাদেশের মানুষের আশা-ভরসার প্রতীক তারেক রহমান। বরিশালের মানুষ তার জন্য অপেক্ষা করছে। তারেক রহমানকে একনজর দেখার জন্য, সভাস্থল জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশের মধ্য দিয়ে আগামীর দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য যাদের মনোনয়ন দিয়েছেন তাদের জন্য বার্তা দেবেন।’ 

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ‘ইতমধ্যে সমাবেশের জন্য মাঠ ও মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। আর সিনিয়র নেতৃবৃন্দরা মাঠ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’


কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশে তারেক রহমান নির্বাচনী সফর করছেন। বরিশালের মানুষ ও নেতাকর্মীরা তার এই সফরের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। তার এই আগমন সবার জন্য আনন্দের।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘নির্বাচনী প্রচারণা ও তারেক রহমানের জনসভা ঘিরে আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখতে কাজ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সফর ঘিরে পুলিশ তৎপর রয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বরিশাল  তারেক রহমান  বিএনপির চেয়ারম্যান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: