‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজস্থান রাজ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে

2026-02-04T09:45:37+00:00
2026-02-04T11:59:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ০৪.০২.২০২৬ ১১:৫৯ এএম
‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ। ছবি : এনডিটিভি
ভারতের রাজস্থান রাজ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর ঘটনায় দুই ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রিটিশ দম্পতি লুইস গ্যাব্রিয়েল ডি. ও আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করে পুষ্কর এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি তারা আজমির শহরের বিভিন্ন জনবহুল এলাকায় ফিলিস্তিনপন্থী স্টিকার লাগান।
আরও পড়ুন

গোয়েন্দা সংস্থার নজরে আসার পর সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের মাধ্যমে তাদের কার্যক্রম যাচাই করা হয়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা পুলিশকে অবহিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সিআইডি) রাজেশ মীনার নেতৃত্বে একটি টিম ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানিয়েছে, পর্যটক ভিসায় অবস্থান করে কোনো ধরনের রাজনৈতিক বা আদর্শিক প্রচারণায় যুক্ত হওয়া ভারতের অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এ কারণে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো অপসারণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের ভিসা বাতিল করে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়। কর্তৃপক্ষ পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে, ভারতে পর্যটক ভিসায় অবস্থানরত বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড, প্রতিবাদ বা মতাদর্শমূলক প্রচারে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এএডি/


  বিষয়:   ফ্রি  প্যালেস্টাইন  স্টিকার  ব্রিটিশ  পর্যটক  ভারত  নির্দেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: