শবে বরাত উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

মুসলিম উম্মাহর পবিত্র ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী

2026-02-04T11:51:01+00:00
2026-02-04T11:51:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শবে বরাত উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ এএম 
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি : সময়ের আলো
মুসলিম উম্মাহর পবিত্র ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সব ধরনের পণ্য আদান-প্রদান বন্ধ রাখা হয়।
আরও পড়ুন

বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শবে বরাতের সরকারি ছুটির কারণে বুধবার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে যথারীতি পণ্যবাহী ট্রাক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপারের বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস জানান, শবে বরাত উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন সংশ্লিষ্ট সকল সেবা সকাল থেকেই প্রদান করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   শবে বরাত  বাংলাবান্ধা  স্থলবন্দর  আমদানি  রপ্তানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: