‘এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দা ও ওটিটি- দুই মাধ্যমেই এখন বেছে বেছে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাজের সংখ্যা নয়, বরং চিত্রনাট্যের

2026-02-04T13:18:45+00:00
2026-02-04T13:18:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম 
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
ছোট পর্দা ও ওটিটি- দুই মাধ্যমেই এখন বেছে বেছে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কাজের সংখ্যা নয়, বরং চিত্রনাট্যের মান ও চরিত্রের গভীরতাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্ত হয়েছেন নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি প্রজেক্টে, যেটিকে তিনি দেখছেন নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে।

কাজ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মেহজাবীন বলেন, বর্তমানে তিনি খুব সচেতনভাবে স্ক্রিপ্ট নির্বাচন করছেন। তার ভাষায়, নতুন কোনো কাজের ক্ষেত্রে চিত্রনাট্যে যদি আলাদা কিছু না থাকে, তাহলে তিনি আর অনায়াসে সম্মতি দিচ্ছেন না।

এই প্রসঙ্গে তিনি জানান, শিহাব শাহীনের লেখায় তিনি ঠিক সেই ভিন্নতাটাই খুঁজে পেয়েছেন। তার মতে, এমন একটি চরিত্র খুব ঘন ঘন আসে না, তাই সেটিকে হাতছাড়া করা ঠিক হবে না।
আরও পড়ুন

চরিত্রটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে মেহজাবীন বলেন, এটি ‘ওয়ান্স ইন আ লাইফটাইম’ ধরনের একটি সুযোগ। তিনি বিষয়টি নিয়ে ভীষণ রোমাঞ্চিত এবং চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান। তবে শেষ পর্যন্ত কতটা সফল হবেন, সেটি সময়ই বলে দেবে- এমন বাস্তবতাও স্বীকার করেন তিনি।

নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে কাজ করা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই অভিনেত্রী। মেহজাবীনের কথায়, তিনি শিহাব শাহীনের কাজের বড় ভক্ত এবং তার পরিচালনার ধরন শিল্পীদের জন্য উপভোগ্য। একজন নির্মাতা হিসেবে তিনি যেভাবে শিল্পীদের গাইড করেন, সেটি তাকে অনুপ্রাণিত করে বলেও জানান মেহজাবীন।

সব মিলিয়ে, এই নতুন প্রজেক্টটি শুধু কাজ নয়, বরং উপভোগের জায়গা হিসেবেও দেখছেন মেহজাবীন চৌধুরী- যা তার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন তিনি।

এএডি/


  বিষয়:   মেহজাবীন চৌধুরী  অভিনয়  অভিনেত্রী  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: