ট্রেলারেই ঝড় তুলল ‘মাইকেল’র বায়োপিক

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সংগীত দুনিয়ার ইতিহাসে যেসব নাম কখনও ম্লান হয় না, মাইকেল জ্যাকসন তাদের শীর্ষে। আর সেই কিংবদন্তির জীবন নিয়ে নির্মিত বায়োপিক

2026-02-04T15:25:16+00:00
2026-02-04T15:25:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ট্রেলারেই ঝড় তুলল ‘মাইকেল’র বায়োপিক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম 
প্রতীকী ছবি
সংগীত দুনিয়ার ইতিহাসে যেসব নাম কখনও ম্লান হয় না, মাইকেল জ্যাকসন তাদের শীর্ষে। আর সেই কিংবদন্তির জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির আগেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। টিজারের পর এবার নতুন ট্রেলার প্রকাশ পেতেই বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে উন্মাদনা।

প্রয়াত মার্কিন পপসম্রাটের জীবনভিত্তিক এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারেরই সদস্য জাফর জ্যাকসন। পর্দায় তাকে দেখে অনেকেই যেন সময়ের ঘড়ি পেছনে ঘুরতে দেখছেন। বিশেষ করে মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান ‘Beat It’–এর মিউজিক ভিডিও থেকে অনুপ্রাণিত লুক- জাফরকে প্রায় হুবহু মাইকেলের মতোই দেখাচ্ছে।
আরও পড়ুন

গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া টিজারই ভিউয়ের রেকর্ড গড়েছিল। আর সম্প্রতি প্রকাশিত নতুন ট্রেলার নিমিষেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে। মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের আগ্রহ বরাবরই তুঙ্গে- তার অভিনব উপস্থাপনা, গানের সঙ্গে অনন্য নৃত্যভঙ্গি, ব্যক্তিগত আদর্শ, আবার নানা বিতর্ক- সব মিলিয়ে তিনি ছিলেন এক আলোড়ন তোলা চরিত্র।

মাত্র ৫০ বছর বয়সে নিভে যায় বিংশ শতাব্দীর এই সংগীত কিংবদন্তির জীবনপ্রদীপ। তার উত্থান, সংগ্রাম, সৃজনশীল বিস্ফোরণ এবং ব্যক্তিগত জীবনের অজানা দিকগুলোই তুলে ধরা হবে এই বায়োপিকে। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো।

আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘মাইকেল’-আর তার আগেই ট্রেলার জানিয়ে দিচ্ছে, এই সিনেমা হতে যাচ্ছে এক আবেগময়, আলোচিত এবং স্মরণীয় অভিজ্ঞতা।

এএডি/


  বিষয়:   ট্রেলার  মাইকেল  বায়োপিক  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: