লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেফতার ২

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

লোহাগাড়ায় অস্ত্রসহ কালা বাবুল (৩৫) ও তৌহিদ বাহিনীর চার্জশিটভুক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত

2026-02-04T15:41:19+00:00
2026-02-05T15:40:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেফতার ২
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৩:৪০ পিএম
গ্রেফতার কালা বাবুল ও আবু তাহের। ছবি : সময়ের আলো
লোহাগাড়ায় অস্ত্রসহ কালা বাবুল (৩৫) ও তৌহিদ বাহিনীর চার্জশিটভুক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যৌথবাহিনী চাকফিরানী এলাকায় পৃথক অভিযান পরিচালনায় তাদের আটক করে। 

কালা বাবুল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী চাকফিরানী এলাকায় সন্ত্রাসী কালা বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। 


অপরদিকে, একই এলাকায় তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করে তৌহিদের বাবা তাহেরকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, ১০ এফআইউই ও ২৬ ইবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে সাড়ে ৯টায় ওয়ারেন্টভুক্ত আসামিকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধ সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। একই দিন গ্রেফতার দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/জোআই/
  বিষয়:   লোহাগড়া  সন্ত্রসী  গ্রেফতার  আসামি  অভিজান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: