এরদোগানের সৌদি সফরের নেপথ্যে কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)

2026-02-04T15:55:54+00:00
2026-02-04T15:55:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এরদোগানের সৌদি সফরের নেপথ্যে কী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সংগৃহীত ছবি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি রিয়াদে আসেন। দুই বছরেরও বেশি সময় পর তুরস্কের পা রাখলেন এরদোগান। সৌদি আরবে সরকারি সফরে এরদোগানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি এমিনে এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারসহ অন্যান্য মন্ত্রীরা। রুদ্ধদ্বার এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

বৈঠক শেষে এরদোগান তার সম্মানে আয়োজিত একটি রুদ্ধদ্বার নৈশভোজে অংশ নেন। ইয়েমামে প্রাসাদে এই নৈশভোজের আয়োজন করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এর আগে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ক্রাউন প্রিন্স সালমান তুরস্কের প্রেসিডেন্টকে স্বাগত জানান।

এই সফরটি তুর্কি নেতার আঞ্চলিক দেশগুলো সফরের প্রথম ধাপ। 


এএফপি জানিয়েছে, ২০২৩ সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর। 

তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেতিন দুরান জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে এরদোগান বুধবার কায়রো সফর করবেন। সেখানে তিনি তুরস্ক-মিশর উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিলের দ্বিতীয় বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। 

দুরান আরও বলেন, সফরকালে এরদোগান ও সিসি দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া কায়রো সফরের সময় এরদোগানের তুরস্ক-মিশর বিজনেস ফোরামে যোগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   এরদোগান  সৌদি আরব  ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: