ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুইটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন

2026-02-04T16:05:48+00:00
2026-02-04T16:05:48+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম 
এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষের দৃশ্য। ছবি : সংগৃহীত
মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুইটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরটির রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

ডিজিসিএ জানিয়েছে, গুরুতর কোনো অবস্থার সৃষ্টি হয়নি, শুধু বিমান দুটির ডানার অগ্রভাগ একে অপরের সঙ্গে স্পর্শ করে। বিমান দুটি হলো- এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৯১। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উভয় সংস্থাই। দুটি বিমানই এয়ারবাস এ৩২০ মডেলের। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। 

ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য ট্যাক্সি করছিল, আর ইন্ডিগোর বিমানটি হায়দরাবাদ থেকে এসে ট্যাক্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় দুই বিমানের ডানার অগ্রভাগে সংঘর্ষ ঘটে উভয় বিমানের ধাতব অংশে ক্ষত তৈরি হয়।

ঘটনার পরপরই দুটি বিমানকে পরিদর্শনের জন্য পুনরায় পার্কিং বেতে ফিরিয়ে নেয়া হয়। 


ইন্ডিগোর এক মুখপাত্র জানান, সব যাত্রী নিরাপদ আছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেয়া হয়েছে। বিমানটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

বিমান সংস্থাটি জানায়, তাদের এ৩২০ বিমানের ডানার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে। নিরাপদে নামিয়ে দেয়া হয়েছে সব যাত্রীকে এবং যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার কাজ চলছে।


/ইউএমএইচ
  বিষয়:   এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো  ভারত  বিমান  সংঘর্ষ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: