সাতক্ষীরায় বিএনপির আরও ২৮ নেতা বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

নির্বাচনে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপরীতে সরাসরি

2026-02-04T18:47:54+00:00
2026-02-04T19:03:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় বিএনপির আরও ২৮ নেতা বহিষ্কার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৭:০৩ পিএম
সাতক্ষীরায় আবারও বিএনপির ২৮ নেতা বহিষ্কার। ছবি : সংগৃহীত
নির্বাচনে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ধানের শীষ প্রতীকের বিপরীতে সরাসরি অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপির আরও ২৮ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে দুই দফায় ৫০জনকে বহিষ্কার করা হলো।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ২৯ জানুয়ারি কালীগঞ্জের ১৬ ও আশাশুনির ৬ জনসহ মোট ২২জনকে একই অভিযোগে বহিষ্কার কর হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালিগঞ্জ উপজেলা বিএনপির ১৬ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আশাশুনি উপজেলা বিএনপির ১২ জন নেতাকর্মীকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।

কালিগঞ্জ উপজেলা থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- কাজী হুমায়ন কবীর ডাবলু, মো. আব্দুল গফুর, শেখ দিদারুল ইসলাম, আজিজ আহমেদ পুটু, গাজী জাহাঙ্গীর হোসেন, জিন্নাত খাঁন, বাবুল খাঁন, নজরুল ইসলাম নজু, শেখ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, আব্দুস সাত্তার গাইন, মো. শহিদুল ইসলাম, মো. লিটন গাজী, জিয়াউর রহমান জিয়া ও আসাদুর রহমান খোকাসহ মোট ১৬ জন।

আশাশুনি উপজেলা থেকে বহিষ্কৃতরা হলেন- শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, আজগার আলী মোল্যা, শাহিন ঢালী, আবুল কালাম, ইলিয়াছ হোসেন, মো. নূরুল হক মোড়ল, মোস্তফা হেলালুজ্জামান, আশরাফুল ইসলাম মুকুল, মো. আজহারুল ইসলাম আজগার ও মো. সাহেব আলীসহ মোট ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদীয় আসন সাতক্ষীরা-৩ এর ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।


দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা-৩(কালীগঞ্জ-আশাশুনি)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কাজী আলাউদ্দীনের বিপরীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমের পক্ষে বহিষ্কৃত ওইসব নেতাকর্মীরা কাজ করছেন। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   নির্বাচন  বহিষ্কার  সাতক্ষীরা  বিএনপি  রাজনীতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: