অভ্যুত্থানে মৃত্যু নিশ্চিত হতে দেড় বছর পর মরদেহ উত্তোলন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

জুলাই-আন্দোলনকালে ঢাকার ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী তাহিদুল ইসলামের (২১) মরদেহ দীর্ঘ দেড় বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

2026-02-04T19:19:44+00:00
2026-02-04T19:19:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
অভ্যুত্থানে মৃত্যু নিশ্চিত হতে দেড় বছর পর মরদেহ উত্তোলন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম 
ইনসেটে তাহিদুল ইসলাম। ছবি : সময়ের আলো
জুলাই-আন্দোলনকালে ঢাকার ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী তাহিদুল ইসলামের (২১) মরদেহ দীর্ঘ দেড় বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। তিনি গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন কিনা, বিষয়টি নিশ্চিতে মরদেহটি ময়নাতদন্ত করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার সকালে তাহিদুল ইসলামের গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দক্ষিণ বড় চাউলাকাঠী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এ সময় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মো. ইসাহাক আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান বলেন, তাহিদুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল মান্নান বলেন, তাহিদুলের মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

পরিবারের সদস্যরা জানান, তাহিদুল ইসলাম বরিশাল বিএম কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি রাজধানীর ফার্মগেটে একটি ওয়ার্কশপে কাজ করতেন। তাহিদুলের মা লাভলী বেগম শারীরিকভাবে অসুস্থ, বড় ভাই তারিকুল ইসলাম বেকার। পরিবারে উপার্জনক্ষম হিসেবে তাহিদুলই ছিল একমাত্র ভরসা।


পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল ৫টায় তাহিদুল রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা থেকে বরিশালের বানারীপাড়ার চাখারে গ্রামের বাড়িতে আনা হয়। তবে ময়নাতদন্ত ছাড়াই ৬ আগস্ট সকালে দুদফা জানাজা শেষে তাহিদুলকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

তাহিদুলের বাবা কৃষক আব্দুল মান্নান কান্না ভেজা কণ্ঠে জানান, তাদের দরিদ্র পরিবারে তাহিদুলই ছিলেন মূল ভরসা। তিনি দিনমজুরী করে যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। তাহিদুলের স্বপ্ন ছিল উচ্চ শিক্ষা অর্জন করে মেধার যোগ্যতায় ভালো কোনো চাকরিতে যোগদান করবেন। দরিদ্র পিতা-মাতার সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য আনবেন। গ্রামের বাড়ির জীর্ণ ঘর ভেঙে একটি বড় ঘর বানিয়ে সবাইকে নিয়ে বসবাস করবেন। কিন্তু গুলিতে তার সঙ্গে স্বপ্নেরও করুণ মৃত্যু হয়েছে। 

এসময় সরকারের কাছে নিজের বড় ছেলের জন্য একটি চাকরির দাবি জানান তাহিদুলের বাবা কৃষক আব্দুল মান্নান।


এফআর


  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  অভ্যুত্থান  মৃত্যু  দেড় বছর পর  মরদেহ  উত্তোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: