এপস্টেইন ফাইলে বলিউড পরিচালকের নাম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে। যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে

2026-02-04T19:20:54+00:00
2026-02-04T19:20:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
এপস্টেইন ফাইলে বলিউড পরিচালকের নাম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম 
বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবি : সংগৃহীত
সম্প্রতি আমেরিকার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি বিশাল ফাইল প্রকাশ করেছে। যেখানে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের নাম।

গত ৩০ জানুয়ারি প্রকাশিত ওই নতুন ফাইলগুলোতে প্রকাশিত ই-মেইলে তাকে ‘বলিউড গাই’ হিসেবে সম্বোধন করা হয়েছে। সেই তালিকায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা প্রখ্যাত চিত্রপরিচালক মীরা নায়ারের নামও পাওয়া গেছে।

নথিতে থাকা ইমেলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এপস্টিনের কিউবা সফরসহ বিভিন্ন স্থানে ভ্রমণের পরিকল্পনার আলাপচারিতায় অনুরাগের নাম উল্লেখ রয়েছে। মূলত বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক একটি কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম রাখা হয়েছিল।


তবে নথিতে নাম থাকা মানেই যে অনুরাগ কাশ্যপ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিংবা সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়েছিলেন, তার কোনো অকাট্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। এমনকি এপস্টিনের সঙ্গে অনুরাগের সরাসরি কোনো সাক্ষাতের তথ্যও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

আন্তর্জাতিক এই নথিতে বলিউডের প্রভাবশালী নির্মাতার নাম আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে মিশ্র প্রতিক্রিয়া। অনুরাগের একনিষ্ঠ ভক্তরা একে ষড়যন্ত্র হিসেবে দেখলেও, সমালোচকরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না। এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে অনুরাগ কাশ্যপকে সরাসরি কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   এপস্টেইন ফাইল  বলিউড  পরিচালক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: