আব্দুল লতিফ খান আর নেই

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি এবং বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

2026-02-04T23:04:16+00:00
2026-02-04T23:04:16+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
আব্দুল লতিফ খান আর নেই
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম 
লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি এবং বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার দুপুরে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে বাংলাদেশ বক্সিং ফেডারেশন তথা দেশের ক্রীড়াঙ্গন একজন দক্ষ সংগঠক এবং একনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার অবদান সর্বজনবিদিত। 


দেশবরেণ্য এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে বিওএ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব মো. জোবায়েদুর রহমান রানাসহ বিওএ পরিবারের সব সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। 

একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। আব্দুল লতিফ খানের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) অন্য ক্রীড়া ফেডারেশনও শোক প্রকাশ করে।

সময়ের আলো/এআর

  বিষয়:   আব্দুল লতিফ  বক্সিং ফেডারেশন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: