নতুন ঠিকানায় বেনজেমা

ক্রীড়া ডেস্ক

খেলা

চুক্তিতে বনিবনা না হওয়ায় ক্লাব বদল করলেন তারকা ফুটবলার করিম বেনজেমা। সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে

2026-02-04T22:35:09+00:00
2026-02-04T22:35:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
নতুন ঠিকানায় বেনজেমা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম 
করিম বেনজেমা। সংগৃহীত ছবি
চুক্তিতে বনিবনা না হওয়ায় ক্লাব বদল করলেন তারকা ফুটবলার করিম বেনজেমা। সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন তিনি। নতুন ক্লাবে যোগ দিয়েই নতুন ঘোষণা বেনজেমার। ইউরোপের জনপ্রিয় এবং সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে আল হিলালের তুলনা করলেন এ ফরাসি তারকা।

২০২৩ সালের জুনে আল ইত্তিহাদে যোগ দিয়ে ক্লাবটির হয়ে সময়টা ভালোই কাটছিল বেনজেমার। গত মৌসুমে দলটির হয়ে সৌদি প্রো লিগসহ ডাবল জয় করেন তিনি। কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানোর শর্তে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় গত সোমবার আল হিলালে যোগ দেন ২০২২ সালের ব্যালন ডি’অরজয়ী। 

সৌদি আরবের সফলতম ক্লাবে যোগ দেওয়ার পর ক্লাবের ওয়েবসাইটে প্রথমবার নিজের অনুভূতি জানালেন বেনজেমা। 


এ ব্যাপারে বেনেজমা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। সতীর্থদের ও কোচের সঙ্গে প্রথম অনুশীলনের পর আমি খুব খুশি এই দলের অংশ হতে পেরে। তারা অনেক ট্রফি জিতেছে।’

সৌদি আরবে পাড়ি জমানোর আগে ক্যারিয়ারের অধিকাংশ সময় রিয়াল মাদ্রিদে কাটান বেনজেমা। সেখানেই বিশ্বসেরা তারকাদের কাতারে উঠে আসেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে ১৪ বছরে ২৫টি ট্রফি জেতেন বেনজেমা। 

আল হিলালও এখানকার রেকর্ড চ্যাম্পিয়ন, ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা। এমন সফল দলে যোগ দিতে পেরে খুব খুশি বেনজেমা।

সময়ের আলো/এআর



  বিষয়:   নতুন  ঠিকানা  বেনজেমা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: