৪৯ বছর ধরে আগলে রেখেছেন শৈশবের ব্যাট, ছবি প্রকাশ শচিনের

ক্রীড়া ডেস্ক

খেলা

শৈশবের স্মৃতি যে কতটা অমূল্য, তা আবারও মনে করিয়ে দিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। ৪৯ বছর আগে যে ব্যাট

2026-11-17T14:39:48+00:00
2026-11-17T14:40:18+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
৪৯ বছর ধরে আগলে রেখেছেন শৈশবের ব্যাট, ছবি প্রকাশ শচিনের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ২:৪০ পিএম
৪৯ বছর আগে যে ব্যাট হাতে ছবি তুলেছিলেন, ৫৩ বছর বয়সেও সেই ব্যাট যত্ন করে নিজের কাছে রেখেছেন শচিন টেন্ডুলকার। ছবি : সংগৃহীত
শৈশবের স্মৃতি যে কতটা অমূল্য, তা আবারও মনে করিয়ে দিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। ৪৯ বছর আগে যে ব্যাট হাতে ছবি তুলেছিলেন, ৫৩ বছর বয়সেও সেই ব্যাট যত্ন করে নিজের কাছে রেখেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৩৭ বছর পূর্তিতে শৈশবের সেই ছবির সঙ্গে বর্তমানের একটি ছবি মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শচিন।

ছবিতে দেখা যায়, ছোটবেলার মতো একই ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন শচিন। ক্যাপশনে তিনি লিখেছেন, পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়! অর্থাৎ, প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!

১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে করাচিতে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচিনের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে।


আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে এখনো সর্বোচ্চ রানসংগ্রাহক শচিন। টেস্টে ২০০ ম্যাচে ১৫ হাজার ৯২১ রান ও ৫১টি সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ানডেতে ৪৬৩ ম্যাচে তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান ও ৪৯টি সেঞ্চুরি।

বিশ্বকাপেও রয়েছে তার অসাধারণ কীর্তি। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করে এখনো বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন এই কিংবদন্তি।

অসংখ্য রেকর্ড ও অর্জনের অধিকারী শচিনের কাছে ৪৯ বছর আগের সেই ব্যাট এখনো বিশেষ স্মৃতি হয়ে আছে। ক্রিকেটের দীর্ঘ পথচলায় শৈশবের এই স্মৃতিই যেন তাকে ফিরিয়ে নিয়ে গেল শুরুর দিনগুলোতে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শৈশব  ব্যাট  ছবি  প্রকাশ  শচিন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: