বাংলাদেশের বিপক্ষে বড় লিডের আশা প্রোটিয়াদের

ক্রীড়া ডেস্ক

খেলা

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের পরও ম্যাচে নিজেদের পিছিয়ে রাখতে

2026-11-17T09:28:13+00:00
2026-11-17T09:28:13+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
বাংলাদেশের বিপক্ষে বড় লিডের আশা প্রোটিয়াদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম 
তৃতীয় দিন বড় লিড নেওয়ার সুযোগ দেখছেন প্রথম ইনিংসে ১৫৭ রান করা ব্যাটার মার্কেস অ্যাকারম্যান । ছবি : সংগৃহীত
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১৩ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের পরও ম্যাচে নিজেদের পিছিয়ে রাখতে নারাজ প্রোটিয়া ব্যাটার মার্কেস অ্যাকারম্যান। বরং তার বিশ্বাস, এখনো দুই দলের কেউই এগিয়ে নেই। তৃতীয় দিন বড় লিড নেওয়ার সুযোগ দেখছেন প্রথম ইনিংসে ১৫৭ রান করা এই ব্যাটার।

দিনের খেলা শেষে অ্যাকারম্যান জানান, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ভালো জুটি গড়ে রান বাড়িয়ে নেওয়াই এখন তাদের লক্ষ্য। এভাবে খেলতে পারলে ৪০০ রানের গণ্ডি পেরোনোর আশাও করছেন তিনি।

অ্যাকারম্যান বলেন, ‘আমার মনে হয় না এখনো কেউ এগিয়ে আছে। দিনটা আমাদের জন্য দারুণ ছিল। আমাদের ভালো জুটি হচ্ছে, এগিয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে আশা করি ৪০০ রান পার করতে পারব। আশা করি ম্যাচ পাঁচ দিনে গড়াবে।’

উইকেটের আচরণ নিয়ে সতর্ক এই ব্যাটার মনে করেন, ম্যাচের শেষ দুই দিন ব্যাটিং করা কঠিন হয়ে উঠতে পারে। বল নিচু হয়ে আসায় তখন ব্যাটারদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এ কারণে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। তার মতে, তৃতীয় দিন বড় লিড নেওয়ার ভালো সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে।

দিনের শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে আউট হওয়ার বিষয়ে অ্যাকারম্যান বলেন, শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারলে ভালো হতো। তবে স্পিনারদের বিপক্ষে রান তুলে বাংলাদেশকে চাপে ফেলার সুযোগ দেখেছিলেন তিনি। তার ও জুবায়ের হামজার পরিকল্পনাই ছিল দ্রুত রান বাড়িয়ে নেওয়া, যাতে অন্তত একজন বড় সেঞ্চুরি করতে পারেন।

অ্যাকারম্যানের ভাষায়, ‘উইকেটে খুব বেশি টার্ন ছিল না। ভালো উইকেট ছিল। আমার মনে হয়েছে, স্পিনারদের বিপক্ষে রান করে তাদের চাপে ফেলার সুযোগ ছিল। দ্রুত কিছু রান বের করে তাদের চাপে ফেলতে চেয়েছিলাম। এটা আমার ও হামজার পরিকল্পনা ছিল।’


নতুন বলের চ্যালেঞ্জ সামলে ব্যাটিং করাকেও নিজেদের পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাকারম্যান। তার মতে, নতুন বলে দক্ষিণ আফ্রিকার বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পান। তাই শুরুতে সেই সময়টা পার করে দিয়ে প্রতিপক্ষের বোলারদের পরের স্পেলে আনার চেষ্টা করেছেন তিনি। এতে পরবর্তী ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে বলে মনে করেন এই প্রোটিয়া।

তিনি বলেন, ‘আমাদের মিডল অর্ডার কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা জানি। এখনো অনেক কাজ বাকি। তবে আমি বলব, কাল বড় লিড নেওয়ার ভালো সুযোগ আছে।’

সময়ের আল/এসকে
  বিষয়:   বাংলাদেশ  বিপক্ষে  বড়  লিড  আশা  প্রোটিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: