পাকিস্তানের ইতিহাস গড়ার পথে বাধা ভারত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ইতিহাস গড়ার হাতছানি পাকিস্তানের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে দলটি। তবে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ সহজ নয়। সাফের

2026-11-17T08:30:27+00:00
2026-11-17T08:30:27+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল
পাকিস্তানের ইতিহাস গড়ার পথে বাধা ভারত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৩০ এএম 
ছবি : সংগৃহীত
ইতিহাস গড়ার হাতছানি পাকিস্তানের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সামনে দাঁড়িয়ে দলটি। তবে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ সহজ নয়। সাফের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। যাদের বিরুদ্ধে আবার পরিসংখ্যান পক্ষে নেই। দুদলের লড়াইয়ের গল্প পুরোনো হলে জয়ের পাল্লা ভারী ভারতের। ১৩ জয়ের বিপরীতে, মাত্র ৩ জয় পাকিস্তানের। দুদলের খেলা বাকি ১০টি ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়। আজ ফাইনালেও ফেবারিট হিসেবে মাঠে নামবে ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। 

জয়-পরাজয়ের পূর্ব পরিসংখ্যান দিয়ে পাকিস্তানের বর্তমান দলকে বিচার করছেন না ভারতের কোচ নওশাদ মুসা। বরং প্রতিপক্ষকে যথেষ্ট সমীহই করছেন। যদিও চলতি সাফের গ্রুপপর্বেও ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান। তবে সেই দল আর আজ ফাইনালের দল এক নয়। এই দলে ৫ জন প্রবাসী ফুটবলার রয়েছে, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেমনটা সেমিফাইনালে হয়েছে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেও ম্যাচ বের করতে পারেনি বাংলাদেশ। সেমিতে পাকিস্তানের কাছে পরাজিত হয় ১-০ গোলে।

দেখতে দেখতে সাফ চ্যাম্পিয়নশিপের বয়স ৩৩ বছরে পড়েছে। চলমান আসর নিয়ে ১৫তম বার চলছে দক্ষিণ এশিয়ার ফুটবল মহাযজ্ঞ। এতগুলো বছরে সাফে পাকিস্তানের সর্বোচ্চ সাফল্য ১৯৯৭ সালে তৃতীয়স্থান লাভ। এ ছাড়া ১৯৯৩ (প্রথম আসর) চতুর্থ এবং ২০০৫ ও ২০১৮ সালের সাফে সেমিফাইনাল খেলে দলটি। যেখানে ভারতের সাফল্য ৯ বার চ্যাম্পিয়নশিপ অর্জন। তবে ভারত এবার জাতীয় দল নয়, অলিম্পিক দল নিয়ে আসরে অংশ নিয়েছে। তবে বয়সে তরুণ দল নিয়েও দাপট দেখিয়ে ফাইনালে ওঠে এসেছে তারা।


গতকাল ফাইনাল সামনে রেখে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচ  নওশাদ মুসা প্রতিপক্ষ সম্পর্কে জানান, ‘প্রতিটি ম্যাচ থেকেই শেখার কিছু থাকে। পাকিস্তানের যে দলটির মুখোমুখি হয়েছিলাম (গ্রুপ পর্বে), বাংলাদেশের বিপক্ষে তাদের যে দলটি খেলেছে, সেটি কিন্তু এক ছিল না। আমাদের জয়ের পরও আমাকে এই প্রশ্ন করা হয়েছিল। তখন আমি বলেছিলাম, পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে এখানে আসেনি। তাদের কয়েকজন খেলোয়াড় তখন দলে ছিল না। আমি এটাও বলেছিলাম, ওই খেলোয়াড়রা ফিরে এলে পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন দল হয়ে উঠবে।

মুসা আরও যোগ করেন, ‘অবশ্যই আমরা পাকিস্তানের ম্যাচ বিশ্লেষণ করেছি। তারা কীভাবে খেলে, তাদের খেলার ধরন কেমন, কী কী কৌশল অনুসরণ করে— সবকিছুই দেখেছি। তাই আগামীকাল একটি আকর্ষণীয় ম্যাচ দেখতে পাবেন।
বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনালের আগে পাকিস্তান দলে যোগ হয় পাঁচ প্রবাসী খেলোয়াড়। তাদেরই একজন আব্দুল সামাদ শেহজাদের একমাত্র গোলে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে ফাইনালে ওঠে পাকিস্তান।

প্রতিপক্ষ দলের প্রবাসীদের নিয়ে সতর্ক থাকলেও, নিজের দলের ওপর আস্থা অটুট ভারত কোচের, ‘আমার মনে হয়, আমার দলের খেলোয়াড়রা বেশি দ্রুতগতির। এটিই আমার দলের জন্য সুবিধা হয়ে উঠবে। বরং এ বিষয়টি নিয়ে তাদেরই (পাকিস্তানের) চিন্তা করা উচিত।’ ‘অবশ্যই আমাদের খেলার ধরনে পরিবর্তন আসবে। প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবার সেভাবে খেলব না। কারণ, তাদের খেলার ধরন এবং বর্তমানে দলে থাকা খেলোয়াড়দের বিবেচনায় নিয়ে আমাদের নতুনভাবে ভাবতে হবে। প্রতিপক্ষকে দেখার দৃষ্টিভঙ্গিও কিছুটা আলাদা হবে। তাই আগামীকাল (আজ) আমরা ভিন্ন পরিকল্পনা নিয়েই মাঠে নামব মন্তব্য ভারত কোচের। 

ভারতের মতো পাকিস্তানও প্রতিপক্ষকে সমীহ করছে। তবে প্রথমবারের মতো যেহেতু ফাইনালে ওঠেছে, সেহেতু ট্রফি নিয়েই দেশে ফিরতে চায় দলটি।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   পাকিস্তানের ইতিহাস  বাধা ভারত  সময়ের আলো  সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: