বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল

ক্রীড়া ডেস্ক

খেলা

আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০৩০ ফিফা বিশ্বকাপ ও ২০৩১ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ড্র। ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়ে

2026-11-16T17:21:09+00:00
2026-11-16T17:35:59+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৫:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ২০৩০ ফিফা বিশ্বকাপ ও ২০৩১ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ড্র। ফিফা র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই লড়াই শুরু করতে হবে বাংলাদেশকে। এই পর্বে হামজা-শমিত-ফারহানদের প্রতিপক্ষ হতে পারে এশিয়ার যে দেশগুলো।

ফিফার সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৮২তম। এশীয় অঞ্চলের ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম। র‌্যাংকিংয়ের এই অবস্থানের কারণে প্রথম রাউন্ডে এশিয়ার ২৭ থেকে ৩৬তম স্থানে থাকা দলগুলোর যেকোনো একটির মুখোমুখি হতে পারে বাংলাদেশ।

বর্তমান র‌্যাংকিংয়ের হিসাব অনুযায়ী, প্রথম রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে তুর্কমেনিস্তান, ইয়েমেন, সিঙ্গাপুর, হংকং, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, চায়নিজ তাইপে, কম্বোডিয়া ও নেপাল। অর্থাৎ এই ১০ দলের যেকোনো একটির বিপক্ষে খেলতে হতে পারে হামজা-শমিতদের।

তবে ১৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হওয়ার আগে ফিফা র‌্যাংকিং কিংবা বাছাইপর্বের আনুষ্ঠানিক নিয়মে পরিবর্তন এলে সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায়ও পরিবর্তন আসতে পারে।


এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৫ ও ৩০ মার্চ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে প্রথম রাউন্ডের দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচ মিলিয়ে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারলে বাংলাদেশের সামনে খুলবে আরও বড় সম্ভাবনা। দ্বিতীয় রাউন্ডে এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে ৩৬ দলের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে ভালো ফল করতে পারলে একদিকে যেমন বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে ২০৩১ এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি খেলার পথও সুগম হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিশ্বকাপ  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: