মোসাদ্দেকের রেকর্ড ডাবল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরি করেছিলেন আগের দিন। দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ব্যাট হাতে রেকর্ড

2026-11-16T06:11:39+00:00
2026-11-16T06:11:39+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
মোসাদ্দেকের রেকর্ড ডাবল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১১ এএম 
ছবি : সংগৃহীত
আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরি করেছিলেন আগের দিন। দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ব্যাট হাতে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের সব আলো কেড়ে নিলেন মোসাদ্দেক হোসেন। তার সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন অমিত হাসান ও আশিকুর রহমান শিবলি। বোলিংয়ে দিনটির সেরা আবু জায়েদ চৌধুরী, নিয়েছেন ৫ উইকেট।

সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২টি চার ও ১০ ছক্কায় ২১৫ বলে ২২০ রান করেন ময়মনসিংহের মোসাদ্দেক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের আর কোনো ব্যাটারের তিনটির বেশি দ্বিশতক নেই। অষ্টম উইকেটে আরিফুল ইসলামকে (৫৩*) নিয়ে গড়েন ২১৮ রানের জুটি, যা দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এই উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে রাজশাহীর হাবিবুর রহমান ৯৩ ও নাঈম আহমেদ করেন ৫৬ রান।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার হয়ে ১৯০ বলে ১০৫ রান করেন শিবলি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার পঞ্চম এবং চলতি লিগে দ্বিতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ভর করে লিডের পথে ঢাকা। ফলে প্রথমবার এনসিএল শিরোপার স্বপ্ন শেষ চট্টগ্রামের।


খুলনায় অমিতের ১০১ রানে বরিশালের ২২৮ রান পেরিয়ে লিড নিয়েছে সিলেট। প্রথম শ্রেণিতে এটি তার ১৩তম সেঞ্চুরি। মুবিন আহমেদ করেন ৭৫ রান। বরিশালের ফজলে মাহমুদ রাব্বি ৭৯ রান করেন। সিলেটের আবু জায়েদ ৪১ রানে নেন ৫ উইকেট।

অন্যদিকে রংপুরের বিপক্ষে খুলনার নুরুল হাসান সোহান ৯৪ ও মোহাম্মদ মিঠুন ৭৪ রান করেছেন। তবে ৩ উইকেট হাতে রেখে রংপুরের চেয়ে ৬২ রানে পিছিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল খুলনা।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   মোসাদ্দেক  রেকর্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: