সেমিতে হেরে অনুতপ্ত হামজা-শ্রাবণরা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

‘ঠিকমতো ঘুমাতে পারছি না। ভোর ৬টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা

2026-11-16T06:14:28+00:00
2026-11-16T06:14:28+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
খেলা
সেমিতে হেরে অনুতপ্ত হামজা-শ্রাবণরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১৪ এএম 
ছবি : সংগৃহীত
‘ঠিকমতো ঘুমাতে পারছি না। ভোর ৬টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল।’ টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের কাছে এভাবেই নিজের ক্ষোভের কথা জানিয়েছেন জামাল ভূঁইয়া। 

পাকিস্তানের বিপক্ষে সাফ সেমিফাইনালে হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি জামাল। বিশেষ করে তাকে দেরিতে মাঠে নামানোর সিদ্ধান্তে অসন্তুষ্ট। ম্যাচের পর কোচিং স্টাফের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন তিনি। জামালের ভাষ্য, ৮৬ মিনিটে তিন খেলোয়াড়কে ওয়ার্মআপের জন্য প্রস্তুত হতে বলা হলেও মাঠে নামার সুযোগ আসে অনেক পরে। তার প্রত্যাশা ছিল, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আরও আগেই তাকে খেলতে পাঠানো হবে।

ব্যক্তিগত ক্ষোভের পাশাপাশি দলের কৌশল ও সামগ্রিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। পাকিস্তান পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটি বাংলাদেশের অজানা ছিল না। এমন প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। কিন্তু মাঠে সেই পরিকল্পনার কার্যকর প্রয়োগ দেখা যায়নি। আগের ম্যাচের মতো নিজেদের খেলাটাও উপহার দিতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে থেকেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উঠিয়ে তাদের ওপর বাড়তি চাপ পক্ষে নন জামাল। তার মতে, ‘দুই ম্যাচের মধ্যে বিরতি মাত্র ৪৮ ঘণ্টা। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারের ওপর টানা ম্যাচের চাপ কমানো উচিত ছিল।’


এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটির কেন্দ্রে থাকা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও নিজের ভুলের দায় এড়িয়ে যাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ফাইনালে ওঠার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার স্বপ্ন ছিল তারও। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ভুল সেই আনন্দকে হতাশায় বদলে দিয়েছে।

শ্রাবণ লিখেছেন, এমন পরিণতির কথা তিনি কল্পনাও করেননি। ঘটনাটিকে নিজের জন্য বেদনাদায়ক শিক্ষা হিসেবে উল্লেখ করে সতীর্থ, কোচ ও দেশের ফুটবল সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই গোলরক্ষক। তার অনুশোচনার বার্তায় স্পষ্ট, ম্যাচের শেষ মুহূর্তের সেই ভুল তাকেও গভীরভাবে নাড়া দিয়েছে।

২৩ বছরের শিরোপা অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়ে সাফে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠ, গ্যালারিভর্তি সমর্থক, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের মতো ফুটবলারদের উপস্থিতি— সব মিলিয়ে এবার প্রত্যাশার পারদ ছিল বেশ উঁচুতে।

শুরুর একাদশেও ছিলেন আট প্রবাসী বা অরিজিন ফুটবলার। শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখার চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণে বারবার আটকে গেছে আক্রমণ। বাংলাদেশের বেশিরভাগ শটই ব্লক করে দেয় পাকিস্তানের রক্ষণভাগ। শেষ পর্যন্ত প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় তারা। অন্যদিকে ঘরের মাঠে সমর্থকদের সামনে শিরোপার লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২৩ বছরের অপেক্ষা ঘোচানো তো দূরের কথা, ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন নিয়ে শুরু করা টুর্নামেন্ট শেষ করতে হয় ফাইনালে ওঠার আগেই।

বাংলাদেশের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। তবে ফলের হতাশার মধ্যেও খেলোয়াড়দের প্রচেষ্টা এবং গ্যালারিতে সমর্থকদের উপস্থিতির প্রশংসা করেছেন তিনি। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য হিসেবে এবারও শিরোপার স্বপ্ন দেখেছিলেন আমিনুল। প্রতিমন্ত্রী জানান, ‘২০২৬ সালে নতুন প্রজন্ম সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। 

কিন্তু সেটি না হওয়ায় শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো।’ তবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ হারাননি প্রতিমন্ত্রী। বাংলাদেশ আবারও সাফের শিরোপা জিতবে বলে বিশ্বাস তার। আপাতত সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকতে হচ্ছে সমর্থকদের।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   হামজা  শ্রাবণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: