সিলেটের জয়ে খুলনার নতুন সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না সিলেটের সামনে। সেই চ্যালেঞ্জটা দারুণভাবেই সামলেছে ২০২৪ সালের চ্যাম্পিয়নরা। আশরাফুল হাসানের

2026-11-17T08:39:47+00:00
2026-11-17T08:39:47+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
সিলেটের জয়ে খুলনার নতুন সমীকরণ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ এএম 
ছবি : সংগৃহীত
শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না সিলেটের সামনে। সেই চ্যালেঞ্জটা দারুণভাবেই সামলেছে ২০২৪ সালের চ্যাম্পিয়নরা। আশরাফুল হাসানের দায়িত্বশীল সেঞ্চুরির পর বল হাতে আগুন ঝরিয়েছেন আবু জায়েদ রাহী। দুজনের নৈপুণ্যে বরিশালকে ইনিংস ও ৩৮ রানে হারিয়ে জোড়া বোনাস পয়েন্ট পেয়েছে সিলেট। তাতে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপার লড়াই জমে উঠেছে আরও বেশি। সাত ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন সিলেট।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৬১ রানের লিড পেয়েছিল সিলেট। তৃতীয় দিনের সকালে আশরাফুলের ১১৩ ও নাসুম আহমেদের ৩৪ রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে আবু জায়েদের গতির সামনে শুরুতেই বিপর্যস্ত হয় বরিশাল। মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারায় তারা। মোহাম্মদ আবদুল্লাহর ৫১ ও তানভির ইসলামের অপরাজিত ২১ রানও ইনিংস হার এড়াতে পারেনি দলটিকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় বরিশাল।

দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট করে নেন আবু জায়েদ। দ্বিতীয় ইনিংসে তার বোলিং ফিগার ২৭ রানে ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম পাঁচ উইকেট শিকার। ম্যাচে চার উইকেট নিয়ে এই সংস্করণে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাসুম আহমেদ। সপ্তম রাউন্ডে জয়হীন বরিশাল মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে।


সিলেটের জয়ে শিরোপার সমীকরণ কঠিন হয়েছে খুলনার জন্য। রংপুরের বিপক্ষে শেষ দিনের ম্যাচে হার এড়াতে পারলেই ছয় বছরের শিরোপা খরা ঘুচবে তাদের। খুলনা হারলে শিরোপা যাবে সিলেটের ঘরে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২০০ রানে এগিয়ে রংপুর। এর আগে নুরুল হাসান সোহানের ১০৫ রানের ইনিংসে তিনশ পেরিয়েছিল খুলনা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৪তম শতক।

অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিতে পারেনি ময়মনসিংহ। প্রিতম কুমারের ১০৮ রানের পরও ৬৩ রানে পিছিয়ে থেকে অলআউট হয় রাজশাহী। শুভাগত হোম ৬২ রানে নেন ৫ উইকেট। ঢাকার বিপক্ষে চট্টগ্রামও এগিয়ে আছে। সানজিদ মজুমদারের ৭০ রানে ৫ উইকেটের পর সাদ্দাম হোসেন ৯৪ রান করে সেঞ্চুরি থেকে ছয় রান দূরে থামেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ২২৭ রানে এগিয়ে চট্টগ্রাম। আজ শেষ দিনে তাই খুলনা-রংপুর ম্যাচের ফলই ঠিক করে দিতে পারে এনসিএলের শিরোপা।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   সিলেট  জয়  খুলনা  নতুন সমীকরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: