রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড়

2026-11-17T14:19:23+00:00
2026-11-17T14:19:56+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খেলা
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড
রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:১৯ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ২:১৯ পিএম
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে বিনা উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার হোসেন ও সালমান।

তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ২০ ওভারে ২০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা মারেন তিনি। অন্য প্রান্তে সমান ৬৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত থাকেন সালমান। তার ইনিংসে ছিল ৪টি চার। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দুইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। অতিরিক্ত থেকে আসে আরও ৩১ রান।


শ্রীলঙ্কার কোনো বোলারই উইকেটের দেখা পাননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান দেন। বিজয়ান্থা ৩ ওভারে খরচ করেন ৩১ রান। ভিনসলি ৪ ওভারে ৩০ এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান দেন।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। এ ছাড়া চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েও বড় জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রান  পাহাড়  শ্রীলঙ্কা  উড়িয়ে  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: