পাকিস্তানকে রাজি করাতে আইসিসির বিশেষ উদ্যোগ

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে শান্তিতে নেই আইসিসি। হাতে সময়ও কম তাই বসে না থেকে পাকিস্তানকে রাজি করানোর

2026-02-04T22:26:31+00:00
2026-02-04T22:26:31+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পাকিস্তানকে রাজি করাতে আইসিসির বিশেষ উদ্যোগ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে শান্তিতে নেই আইসিসি। হাতে সময়ও কম তাই বসে না থেকে পাকিস্তানকে রাজি করানোর নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

ইতোমধ্যেই আইসিসি পাকিস্তানকে এমন সিদ্ধান্ত আবারো ভেবে দেখার অনুরোধ করেছে। এমনকি নিজ উদ্যোগে পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করেছে আইসিসি।

এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহর ডেপুটি-চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার। 


তিনি সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি। তার দায়িত্ব থাকছে, যেভাবেই হোক পাকিস্তানকে ভারত ম্যাচে খেলার জন্য রাজি করানো। ‘রেভস্পোর্টসের’ এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসিও। 

কারণ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে। ফলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে তারা।

সময়ের আলো/এআর
  বিষয়:   পাকিস্তান  আইসিসি  উদ্যোগ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: